শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

তৃতীয় স্বামীর সঙ্গে বধূবেশে ন্যানসি, ঢেকে দিলেন মুখ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

বিচ্ছেদের পর আবারও নতুন করে সংসার জীবন শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বর অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম’র সিওও মহসিন মেহেদীর সঙ্গে। সম্প্রতি পারিবারিকভাবে তাদের আংটি বদল হয়েছে।

তবে এবার ন্যানসি তার ফেসবুকে প্রকাশ করলেন বর-কনে সাজে একটি ছবি। যেখানে দেখা যায়, তৃতীয় স্বামীর সঙ্গে বধূবেশে দাঁড়িয়ে আছেন ন্যানসি। তবে তাদের দু’জনের মুখই ঢেকে দেওয়া হয়েছে ইমোজি দিয়ে। ছবিটি দেখে অনেকেই ধারণা করছেন, ইতিমধ্যেই তারা বিয়ের শুভ কাজটিও সেরে ফেলেছেন।

এর আগে, ন্যানসি ঘোষণা দিয়েছিলেন আগস্টের পর যেকোনো সময় আবার বিয়ের পিঁড়িতে বসবেন এই কণ্ঠশিল্পী। তার ইচ্ছে আছে সেপ্টেম্বরে বিয়ে করার। তবে তার আগেই শুভ কাজটা সারলেন। আর সে কথা জানালেন, গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের রিলেশন স্ট্যাটাস ‘অ্যানগেজড’ করে দিয়ে।

সেসময় ন্যানসি বলেন, ‘আমরা আংটি বদল করেছি। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবো। কিন্তু করোনার কারণে মনে হয় না সেটা করতে পারবো। কোনো প্ল্যান ছাড়া হুট করেই হয়তো একদিন বিয়ে করে ফেলবো।’

উল্লেখ্য, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর ২০১৩ সালে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন‌্যান‌সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে। ২০১৪ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আলী আফরিন নায়লা। জায়েদের বাড়ি ময়মনসিংহে। তিনি স্থানীয় পৌরসভায় চাকরির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023