শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ভারত থেকে এলো আরও ৪০ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুত করোনা সংক্রামক প্রতিরোধে লাইফসাপোর্ট সমন্বিত আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে।

ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই অ্যাম্বুলেন্সগুলো বেনাপোলে পৌঁছায়।

এর আগে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় বুধবার বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল বন্দরে উপহারের অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণার অংশ হিসেবে আজ সকালে তৃতীয় বারের মতো ভারত থেকে আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে দেশে আসার কথা রয়েছে।

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৭ আগস্ট ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল দিয়ে বাংলাদেশে আসে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে।

এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ বেনাপোল আসে। উপহার হিসেবে পাওয়া এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023