শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

এইচএসসি’র ফরম পূরণের সময় বাড়াল ঢাকা বোর্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা
২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বর্ধিত সময়ানুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন শেষ করতে হবে।

এ ছাড়া আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, প্রতিষ্ঠানগুলোতে ২৫ আগস্টের মধ্যে পরীক্ষার্থী নির্বাচন শেষ করতে বলা হয়েছিল। একইসঙ্গে ৩০ আগস্টের মধ্যে পরীক্ষার ফি পরিশোধের সময় দেওয়া হয়েছিল। গত ১২ আগস্ট থেকে ফরম পূরণের কার্যক্রম শুরু হয়।

ফরম পূরণের জন্যে কোনো শিক্ষার্থী বা অভিভাবককে সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে না বলে জানিয়েছে বোর্ড। গত ১৫ জুলাই শিক্ষামন্ত্রী দিপু মনি ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে জানান, দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমতুল্য পরীক্ষা এ বছরের নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023