শিরোনাম :
বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

ফেনীতে বটির কোপে স্বামী খুন: স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

সম্প্রতি ফেনীর আলোচিত হত্যাকাণ্ড দুবাই প্রবাসী সোহেলকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী শিউলি।

ঘটনার একমাত্র আসামি শিউলি বুধবার রাতে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শিউলি আদালতকে জানান, ২০১৪ সালে তাদের বিয়ে হয়। ২০১৬ সালে তিনি জানতে পারেন দুবাইয়ে সোহেলের সাথে এক মেয়ের সম্পর্ক আছে। সে দেশে আসলেও ওই মেয়ের সঙ্গে যোগাযোগ রাখতো। কিন্তু বিষয়টি সে স্বীকার করতো না। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মাঝে মাঝে সোহেল তার সাথে যোগাযোগ বন্ধ করে দিত। সংসার খরচের টাকা পাঠানো বন্ধ করে দিত। গত বৃহস্পতিবার ঘটনার রাতে ওই মেয়েকে নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সোহেল মৌখিকভাবে তাকে তালাক দেয়। তালাক দিয়েই সোহেল শিউলির পরিবারের অনেককে ফোন করে বিষয়টি জানিয়ে দেয়। সবাইকে ফোনে বলে আমাকে সকালে দেনা-পাওনাসহ ছেড়ে দেবে। এক সময় সোহেল তাকে সংসারের চাবি দিয়ে দিতে বলে।

শিউলি বলেন, তখন কি করবো বুঝতে পারছিলাম না। রাগে ক্ষোভে তাৎক্ষণিক সোহেলকে হত্যার সিদ্ধান্ত নিই। সোহেল তখনও মোবাইল চাপছিল। রাগের মাথায় রান্নাঘর থেকে বটি এনে সোহেলের ঘাড়ে কোপ দিয়ে ফেলি। সে বসা থেকে মাটিতে পড়ে যায়। তারপর আরও কয়েকটা কোপ দিয়ে তাকে হত্যা করি।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট বৃহস্পতিবার ফেনী শহরের ছুফি সদর উদ্দিন সড়কের একটি বাসায় দুবাই প্রবাসী মো. সোহেলকে (৩৫) বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্ত্রী শিউলী। ২১ আগস্ট সন্ধ্যায় র‌্যাব কুমিল্লার চৌদ্দগ্রামে শিউলির চাচার বাস থেকে তাকে আটক করে ২২ আগস্ট ফেনী মডেল থানায় হস্তান্তর করে। সেদিনই পুলিশ তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023