শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

স্বামীর মোটরসাইকেলে হাসপাতালে যাওয়ার পথে প্রাণ গেল স্ত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

বগুড়ার সারিয়াকান্দিতে হাসপাতালে যাওয়ার পথে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে চাঁয়না বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার দেবডাঙ্গা ফিসপার গ্রামের স্থানীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁয়না বেগম উপজেলার ছাগলধরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন চাঁয়না। তাকে মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচ্ছিলেন তার স্বামী জাহিদুল। পথে মোটরসাইকেলের সামনে দিয়ে একটি কুকুর রাস্তা পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান জাহিদুল ও তার স্ত্রী চাঁয়না। এতে চাঁয়না গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল দুর্ঘটনায় চাঁয়না বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023