শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ওলট পালট প্রেমে তারিক আনাম ও মুনীরা মিঠু!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

শাওন ও তিথী দুজন দুজনকে ভালােবাসে। বাবা মায়ের ভয়ের কারণে তারা মােবাইলে চুটিয়ে প্রেম চালিয়ে যায়। কিন্তু শাওনের বাবা জামান চালাকি করে একদিন শাওনের মােবাইল নিয়ে দেখে ডায়ালে শুধু একটি নাম্বারই আছে। নাম্বারটি ‘বেবি’ নামে সেভ করা।

জামান ‘বেবি’ লেখা নাম্বারটি তার মোবাইলে টুকে নেয়। ব্যাস! বারান্দায় গিয়ে ওই নাম্বারে ম্যাসেজ দেয়। ‘বেবি আমি শাওন, এটা আমার নিউ নাম্বার, আগের নাম্বারে ভুলেও কল দিবা না। ওটা বাবার কাছে। ওই নাম্বার ব্লক লিষ্টে দিয়ে দাও। এখন থেকে ম্যাসেজিং করবাে।’ এভাবে তিনি কথা চালিয়ে যান।

অন্যদিকে একইভাবে তিথীর মা গােপনে তিথীর মােবাইল চেক করে দেখে, পুরাে মােবাইল জুড়ে একটি নাম্বার, ‘জান’ নামে সেভ করা। ‘জান’ নামের নাম্বারটি জামানের। তিথীর মা বুদ্ধি করে ওই নাম্বারটি তার মােবাইলে টুকে নেয়। ঠিক একইভাবে জামানের মত তিথীর মা তার নাম্বার থেকে ম্যাসেজ দেয়। ‘জান, আমি তিথী, এটা আমার নিউ নাম্বার। আগের নাম্বারে ভুলেও কল দিবা না। ওটা মায়ের কাছে, ওই নাম্বার ব্লক লিষ্টে দাও। এখন থেকে ম্যাসেজে কথা বলবাে।’

জামানের নাম্বার থেকে তিথীর মায়ের নাম্বারে ম্যাসেজ আসে, ওক ‘বেবি’। তিথী শাওনের নাম্বার ব্লক করে দেয়। অন্যদিকে জামান ব্লক দেয় তিথীর নাম্বার। এভাবে তাদের প্রেমের ভিতর ওলট পালট শুরু হয় যায়। এরকমই একটি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ওলট পালট প্রেম’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। নাটকটিতে শাওনের বাবার চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা তারিক আনাম খান ও তিথীর মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। এতে আরো অভিনয় করেছেন শাহিদুজ্জামান রাসেল ও স্বর্ণলতা।

বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড প্রযোজিত নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানান পরিচালক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023