শিরোনাম :
শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান

দুই হাত নেই, তবু বিশাল ছক্কা হাঁকান আরমান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

দুই হাতের কব্জি নেই। তাতে কি? লক্ষ যে অটুট। প্রতিবন্ধিতার দোহাই দিয়ে দমিয়ে রাখা যায়নি পারেনি ক্রিকেটপাগল আরমান আলীকে। ক্রিকেটের প্রতি তার রয়েছে আবেগ আর ভালোবাসা। তাই তো কব্জিবিহীন দুই হাতে স্বাভাবিক খেলোয়াড়দের মতোই ব্যাট ও বল করে যাচ্ছেন তিনি। ফিল্ডিংয়েও দূরন্ত।

খুলনার খালিশপুরের এই ক্রিকেট পাগল আরমানকে নিয়ে একটি প্রতিবেদন করেছে যমুনা টেলিভিশন।

জানা গেছে,আরমান নিয়মিত ক্রিকেট খেলেন খুলনার অনির্বাণ ক্লাবে। তার দুই হাতের কব্জি নেই। তারপরও সাবলীল ভঙ্গিমায় বল করেন তিনি। স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে ব্যস্ত রাখেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। শুধুই কি বল, কব্জিবিহীন দুই হাত দিয়ে ব্যাটিং করেন দুর্দান্ত, হাঁকান বিশাল ছক্কাও।

ঢাকার একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতেন আরমান। ২০১৫ সালের ১৫ মে কাজ করার সময় অসাবধনতায় মেশিনে তার দুই হাতের কব্জি কাটা পড়ে। কাজ হারিয়ে নিঃস্ব হয়ে ফিরেন নিজ বাড়ি খুলনার খালিশপুরে। প্রথম দিকে শারীরিক ও প্রাত্যহিক কাজে সমস্যা হলেও এখন অনেক কিছু নিজেই করেন তিনি।

খালিশপুরে বঙ্গবাসী স্কুল মাঠে সতীর্থদের সহায়তা নিয়ে অদম্য মনোবল নিয়ে ক্রিকেট খেলাকে রপ্ত করেছেন আরমান।

তার সতীর্থরা জানান, একজন স্বাভাবিক খেলোয়াড়ের চেয়েও ভালো খেলে আরমান।

আরমানের ছয় সদস্যের পরিবারে বাবা শুকুর আলীর ছোট একটি মুদি দোকান রয়েছে। এই দোকানই তাদের ভরণপোষণের একমাত্র অবলম্বন। দোকানের পরিসরটা আরেকটু বড় করার ইচ্ছা আরমানের, যাতে পরিবারে স্বচ্ছলতা ফিরে।

আরমান বলেন, এলাকার বিত্তবানরা সহযোগিতা করলে দোকানটা একটু বড় করতে পারতাম। প্রতিবন্ধিতা জয় করে অদম্য বাসনা নিয়ে খেলে যাওয়া এই ক্রিকেটার বলেন, এখন তাদের দোকানে ভাড়া দিতে হয়। যদি তাদের ভাড়াটা মওকুফ করা হয়, তাহলে পরিবারকে আরেকটু সহযোগিতা করতে পারব।

দুর্দান্ত আরমানের ইচ্ছা, দেশের ক্রিকেট নক্ষত্র মাশরাফি বিন মর্তুজার সঙ্গে একটি দিন কাটাতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023