শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

গণটিকা কার্যক্রম আর নয়: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপাতত আর করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না। দেশে যখন টিকা আসবে (সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে) নিবন্ধন করেই সবাইকে নিতে হবে।

 

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

 

গণটিকার আওতায় ৩০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকার আওতায় যাতে বেশিরভাগ মানুষকে আনা যায় সেই লক্ষ্যে গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এই কার্যক্রমে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা তৈরি হলেও ছয় দিনের এই কার্যক্রমে ৩০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

 

আগামী জানুয়ারি মাসের মধ্যে ৮ কোটি মানুষকে টিকা দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, করোনা সংক্রমণ কমে আসছে। মৃত্যুও কমছে। এখন শহরে টিকাদান কার্যক্রম বেশি চলছে। সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ ভ্যাকসিন পাওয়া যাবে। চীন থেকে আরো ১০ লাখ পাওয়া যাবে। সাড়ে ১০ কোটি সিনোফার্মার ভ‌্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কিনতে হবে। সেটা অর্ডার দেওয়া হয়েছে। এছাড়া, চীনের সঙ্গে চুক্তি হয়ে আছে সাড়ে ৬ কোটির। ডিসেম্বরের মধ্যে ১৬ কোটি ভ্যাকসিন পাওয়া যাবে। আশা করা হচ্ছে, জানুয়ারি মাসের মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকা দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023