শিরোনাম :
শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান

হোঁচট খেয়ে মেসির কথা মনে হলো বার্সা কোচের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক
মেসিবিহীন যুগের শুরুটা বার্সেলোনার হয়েছিল ৪-২ গোলের স্বস্তির জয়ে। তবে মৌসুমের দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেয়েছে রোনাল্ড কোম্যানের দল। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে শনিবার রাতে তারা কোনোমতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

ম্যাচে আক্রমণে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল বিলবাও। বার্সার রক্ষণকে তটস্থ করে রাখে স্বাগতিকরা। মেমফিস ডিপাই গোল করে উদ্ধার না করলে পয়েন্ট হারাতেও পারতো কোম্যানের দল।

ম্যাচের পর স্বাভাবিকভাবেই লিওনেল মেসির প্রসঙ্গ চলে আসে। মেসি না থাকাতেই কি আক্রমণভাগ দুর্বল হয়ে গেল বার্সার? দলের কোচ রোনাল্ড কোম্যান ‘শূন্যতা’টা অস্বীকার করলেন না।

কোম্যান বলেন, ‘সবসময় এক জিনিস নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। কিন্তু আমরা তো কথা বলছি বিশ্বের সেরা কাউকে নিয়ে। যখন মেসি ছিল, আমাদের প্রতিপক্ষ আরও বেশি ভীত থাকতো।’

কিন্তু এখন কী আর করার আছে! হতাশ কণ্ঠেই কোম্যান বলেন, ‘আমাদেরও তো (একটা সুবিধা ছিল)। যদি আপনি লিওকে বল পাস দেন, সে সেটা মিস করবে না। তাই মেসি নেই, এ কথা বলতেই পারেন। আমরাও সেটা জানি, কিন্তু এটা তো বদলাতে পারব না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023