শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

একসঙ্গে দুই সিনেমায় স্পর্শিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

মুক্তির অপেক্ষায় রয়েছে অর্চিতা স্পর্শিয়া অভিনীত ‘ফিরে দেখা’ সিনেমাটি। চিত্রনায়িকা রোজিনা পরিচালিত এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন নিরবের সঙ্গে। ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও করোনার কারণে সেটি পেছানো হলো। সেই ছবি মুক্তির আগেই একসঙ্গে দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা।

 

ছবি দুটির নাম ‘রক্ত ময়ূর’ ও ‘জলকিরণ’। দুটি ছবি-ই পরিচালনা করবেন এইচ আর হাবিব। স্পর্শিয়া জানান যে, কিছুদিন আগেই ছবি দুটির জন্য চুক্তিবদ্ধ হন তিনি। এরমধ্যে ‘রক্ত ময়ূর’ হচ্ছে অ্যাকশন থ্রিলার ও ‘জলকিরণ’ হচ্ছে সাইন্স ফিকশন নির্ভর। ‘জলকিরণ’ সিনেমায় স্পর্শিয়ার বিপরীতে থাকছেন চিত্রনায়ক নিরব।

 

অর্চিতা স্পর্শিয়া বাংলাদেশ জার্নালকে বলেন, অনেকদিন ধরেই কথা হচ্ছিলো। সবকিছু ব্যাটে বলে মিলে যাওয়ায় একসঙ্গে দুটো ছবিতেই চুক্তিবদ্ধ হই। দুটো ছবি দুই ধরণের। আশা করি দর্শকরা আমাকে ভিন্নভাবেই দেখতে পাবেন।

 

‘রক্ত ময়ূর’ সম্পর্কে তিনি বলেন, সমাজের রদ্রে রন্দ্রে লুকিয়ে থাকা দেশ বিরোধী চক্র এখনও আমাদের দেশচেতনাকে ধ্বংশ করে দিতে চায়। তাদের স্বরুপ উন্মেচণে নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। খোলোস থেকে বেড় করে আনে সত্যের পক্ষে থাকা মানুষগুলোকে, চেতনাকে মুক্ত করতে। এমনই গল্পে নির্মিত হবে এটি।

 

অন্যদিকে ‘জলকিরণ’ নিয়ে এই নায়িকা বলেন, গল্পটা হচ্ছে এমন যে, খাদ্য মানুষের প্রথম প্রয়োজন । যা নিশ্চিত করে সমাজ ও সংস্কৃ তি । তল্লাটের ( এলাকার ) একদল বিজ্ঞানীর আবিষ্কারে খাদ্যের বিকল্প আবিষ্কার, প্রথাগত সামাজিক ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দেয় । শান্তির নতুন দ্বিগন্ত উন্মোচিত হয়।

 

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে ছবির শুটিং শুরু হবে বলে জানান স্পর্শিয়া। ‘রক্ত ময়ূর’ সিনেমাটি প্রযোজনা করছে কমন হোম এটাচার এবং ‘জলকিরণ’ প্রযোজনা করছে কে এফ বেংগল আর ডি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023