শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আবেগতাড়িত কারিনা কাপুর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

সাইফ আলী খান ও কারিনা কাপুরের কনিষ্ঠ সন্তান জাহাঙ্গীরের ৬ মাস পূর্ণ হয়েছে শনিবার। বর্তমানে দুই ছেলে তৈমুর আর জাহাঙ্গীরকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন সাইফিনা।

 

এর মধ্যে কারিনা কাপুর তার ইনস্টাগ্রাম প্রোফাইলে জাহাঙ্গীরের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে আবেগতাড়িত মনে নায়িকা লিখেছেন, ‘জাহাঙ্গীরের প্রতি তার ভালোবাসা অটুট থাকবে সারজীবন।’ সন্তানকে তিনি শুভেচ্ছা জানান।

 

সেই ছবিতে দেখা যায়, জাহাঙ্গীরকে বুকে নিয়ে সমুদ্রসৈকতে দাঁড়িয়ে রয়েছেন কারিনা।

 

কারিনার পোস্টের কিছু আগে, সাইফের বোন সারা আলি খানও জাহাঙ্গীরের ছয় মাস পূর্ণ করার উপলক্ষে ইনস্টাগ্রামে তৈমুর আর জাহাঙ্গীরের ছবির কোলাজ পোস্ট করেন। সেই ছবির সঙ্গে জাহাঙ্গীরের প্রতি তার ভালোবাসার কথাও ব্যক্ত করেন।

 

এর আগে সাইফিনা দম্পতি সিদ্ধান্ত নিয়েছিলেন জাহাঙ্গীরের ছবি তারা জনসমক্ষে আনবেন। কিন্তু কারিনার বই ‘প্রেগনেন্সি বাইবেল’ প্রকাশ হওয়ার পর জানা যায়, সেই বইয়ে জাহাঙ্গীরের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। এর পর থেকেই ছোট নবাবের ছবি নেটমাধ্যমে পোস্ট করেন কারিনা। এমনকি জন্মের পাঁচ মাস পর ছেলের নামও প্রকাশ করেন তারা।

 

প্রসঙ্গত, কারিনা কাপুর তার বইতে লিখেছেন, তৈমুর অনেকটা সাইফের মতো দেখতে। অন্যদিকে জাহাঙ্গীরের মুখে আবার কারিনা কাপুরের ছাপ। অভিনেত্রীর কথা মতো, তিন মাস বয়সেই তিনি লক্ষ করেছিলেন তৈমুর অনেক বেশি বর্হিমুখী। সেই তুলনায়, জাহাঙ্গীরকে অনেক বেশি শান্ত আর ঐকান্তিক বলে মনে হয় তার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023