ফুলবাড়ীতে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দোয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১

মুক্তজমনি ডস্কে

সারা দেশের ন্যায় ফুলবাড়ীতে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ফুলবাড়ীতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত।

ফুলবাড়ী উপজেলা আওয়ামী ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শনিবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী যমুনা ব্রীজ সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ মোঃ জাকারিয়া জাকিরের অনুসারীদের আয়োজনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন,  এই দিনে একটি কুচক্রী মহলের ইন্দনে ২১শে আগস্ট বোমা হামলা করেন। আওয়ামীলীগ নেতৃত্বশূন্য করার জন্য এই জঘন্যতম হত্যা কান্ড ঘটানো হয়। এতে আইভী রহমান সহ ২৬জন নিহত হন। আমরা সেই সব নিহতদের কথা স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাশেদুর রহমান রাশেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আখেরুজ্জামান আখের, সাবেক ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক আওয়ামী যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ও বর্তমান ফুলবাড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মেহেদী হাসান মিঠু ও যুগ্ন আহব্বায়ক আশিকুরজামান বাপ্পী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মোঃ তোজাম্মেল হক তোজাম, পৌর যুগ্নআহব্বায়ক রাশেদুর রহমান রাসেল, খয়েরবাড়ী ইউপি’র স্বেচ্ছাসেবক লীগেরে সভাপতি মোঃ মকলেছুর রহমান মুকুল, শিবনগর ইউপির স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজেন মার্ড়ী, এলুয়াড়ী ইউপির স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, আলাদীপুর ইউপির স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শ্যামল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, কাজীহাল ইউপির স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল ইসলাম, ডা: শাহাদত, খাজানুর ইসলাম (শিক্ষক), মোঃ নুরুজ্জামান, মোঃ রেজা, মোঃ রিপন, মোঃ জারিফ ও মাহমুদুল ইসলাম সহ স্বেচ্ছাসেবক লীগের ফুলবাড়ী উপজেলা, পৌরসভা ও ইউপির নেতাকর্মী প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023