শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

আমদানি কমের অজুহাতে হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

আমদানি কমের অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ করে বেড়েছে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৬ থেকে ৭ টাকা। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।

 

শনিবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ কম। ফলে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজি দরে। দুই দিন আগেও যা বিক্রি হয়েছে ২৫ টাকা দরে।

 

হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা শাকিল জানান, বন্দরে পেঁয়াজের সরবরাহ নেই, সেখান থেকে আমরা বেশি দামে পেঁয়াজ কিনছি বাজারেও বেশি দামে বিক্রি করছি। এখানে আমাদের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।

 

হিলি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব আলী জানান, আমদানি কমের অজুহাতে দাম বেড়েছে। হঠাৎ দাম বাড়ার কারণে আমাদের পেঁয়াজ কিনতে সমস্যা হচ্ছে। কারণ আড়ত গুলোতে কালকেই কম দামে পেঁয়াজ পাঠিয়েছি আজকে আবার দাম বেড়েছে। ফলে বিভ্রান্তের মধ্যে পড়ে যাই আমরা।

 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মো: বাবু হোসেন জানান, ভারতের অভ্যন্তরে পেঁয়াজের দাম বাড়ার কারণে আমরা ব্যবসায়ীরা পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছি। চাহিদার তুলনায় আমদানি কম হলে দাম একটু বেড়ে যায়।

 

হিলি কাস্টমসের তথ্যমতে, গেলো কয়েকদিন হিলি বন্দর দিয়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও শুক্রবার মাত্র ৮ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। যার পরিমাণ ২০০ মেট্রিক টন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023