শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত; আহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত এবং চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শাহাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত আনোয়ারা বেগম (৬৫) চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউপির শাহাপাড়ার মৃত আশরাফ আলী ওরফে ভোলা মাষ্টারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে চিরিরবন্দরের তেঁতুলিয়া ইউপির শাহাপাড়া এলাকায় আনোয়ারা বেগম ছাগল নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। ওই সময় সৈয়দপুর থেকে দশমাইলগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ধারে একটি শুকনা গাছে ট্রাকটি সজোরে ধাক্কা দিয়ে আটকে যায়। এতে ট্রাকের ভিতরে চালক আটকে পড়ে যান।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাক কেটে চালককে উদ্ধার করেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ ৩ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দিনাজপুর ও সৈয়দপুর হাসপাতালে নিয়ে যান। আহতদের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত আনোয়ারা বেগমকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাঁশেরহাট নামক স্থানে মৃত্যুবরণ করেন। চিরিরবন্দরের তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান বাবু সুনীল কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023