শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

চলতি মাসেই মেইন লাইনে মেট্রোরেলের ট্রায়াল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

চলতি মাসেই মেইন লাইন ভায়াডাক্টে দেশের প্রথম মেট্রোরেলের ট্রায়াল দেওয়া হবে। এর আগে ডিপোর ভেতর সম্পন্ন হয়েছে মেট্রোরেলের ট্রায়াল।

শুক্রবার মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আগস্ট মাসেই ভায়াডাক্টে উঠবে দেশের প্রথম মেট্রোরেল। ফলে মেইন লাইনে মেট্রোরেল চলাচল দেখবে নগরবাসী। প্রথম দফায় ভায়াডাক্টে ধীরে ধীরে চলবে মেট্রোরেল। এর পরে ১১০ কিলোমিটার গতি দিয়ে চালানো হবে।

এম এ এন ছিদ্দিক বলেন, করোনা মহামারির কারণে সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে ওঠে মেট্রোরেলের কাজ এগিয়ে নেয়া হচ্ছে। প্রথম নয়টি স্টেশনের অবকাঠামোর কাজ প্রায় শেষ। প্রথম পাঁচটিতে বসেছে শেড। তিনটিতে বসানো হয়েছে চলন্ত সিঁড়ি। জুলাই শেষে সার্বিক অগ্রগতি ৭০ শতাংশ।

প্রথম পর্যায়ে নির্মাণ কাজের অগ্রগতি ৮৭ দশমিক ৮০ শতাংশ এবং দ্বিতীয় পর্যায়ের কাজের অগ্রগতি ৬৫ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া ইএন্ডেম সিস্টেমের ও রোল স্টোকের অগ্রগতি ৫৯ দশমিক ৪৮ শতাংশ বলে জানান তিনি।

এর আগে, গত ১১ মে রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপোতে মেট্রোরেলের একটি ট্রেন প্রথম চালিয়ে দেখানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023