রাজধানীর ৭ কলেজে সশরীরে পরীক্ষা সেপ্টেম্বরে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর স্থগিত ও আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু হবে সেপ্টেম্বর মাসেই। শিক্ষার্থীদের সশরীরেই এসব পরীক্ষা অংশগ্রহণ করতে হবে।

 

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সাথে সাত কলেজের অধ্যক্ষের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

 

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে আগামী সেপ্টেম্বর মাসে আটকে পরীক্ষাগুলো নেয়ার প্রস্তুতি শুরু করেছি আমরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023