শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি আছে: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতির কথা জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পাওয়ার পর বিকালে তিনি এ কথা জানালেন। এক আলোচনা সভায় তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আমাদের সব প্রস্তুতি আছে।

বুধবার বিকালে আওয়ামী লীগ যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকার অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছে। আশা করি দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুততম সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এ ব্যাপারে প্রথম কথা, আমরা যেন শিক্ষার্থী-অভিভাববকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়। যতদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি। তৃতীয়ত, আমরা যেন সবসময় প্রস্তুত থাকি যে, পরিস্থিতি অনুকূল হওয়া মাত্র আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি।

তিনি বলেন, কীভাবে কত দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি সে ব্যাপারে প্রধানমন্ত্রী করোনা সংকটের প্রথম দিক থেকেই আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তার নির্দেশনা দিয়ে রেখেছেন। সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

ডা. দীপু মনি বলেন, আশা করি খুব দ্রুতই হয়তো সংক্রমণের হার আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায় অর্থাৎ যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয় আমরা সেই পর্যায়ে পৌঁছবো। সেই লক্ষ্যে সবার সহযোগিতা চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023