শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

ময়মনসিংহ মেডিকেলে আরও ১০ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৮ আগস্ট) সকালে হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের আমেনা (৮৫), মুক্তাগাছার প্রমথ চন্দ্র দাস (৭১), নেত্রকোনার কেন্দুয়ার দুখু মিয়া (৮০) ও জামালপুর সরিষাবাড়ির সাজেদা (৪৫)।

 

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার হাসিনা (৬০), ত্রিশালের ইব্রাহিম (৭০), ধোবাউড়ার জসিমউদ্দিন (৫৫), গফরগাঁওয়ের ইব্রাহিম (৭৫), নেত্রকোনার মোহনগঞ্জের তহুরা (৫০) ও সুনামগঞ্জ জামালগঞ্জের রইসুদ্দিন (৬০)।

 

ডা. মহিউদ্দিন মুন বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩০৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে এক হাজার ৬১টি নমুনা পরীক্ষা করে ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023