শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

অবশেষে শ্রাবন্তীর ‌‌‌‘আফসোস’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

চৌত্রিশ বছর ধরে অভিনয় দিয়ে গোটা টালিউড দুনিয়ায় শাসন করছিলেন আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু হঠাৎ করেই নিজ সাম্রাজ্য ছেড়ে প্রকাশ্য রাজনীতির ময়দানে পা রাখেন অভিনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ নায়িকা রং বদলে যোগ দেন বিজেপিতে। পেয়ে যান পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের টিকিটও। তবে ভোটের ফল খুব একটা সুখকর হয়নি। বিপুল ভোটের ব্যবধানে হেরে যান।

 

এখন নতুন করে আবার টালিউড অন্দরে গুঞ্জন রটেছে, অবশেষে আফসোস করছেন শ্রাবন্তী। রাজনীতিতে একবারি হেরে গেছেন। তাই ফিরে এসেছেন নিজের ছেড়ে যাওয়া রাজ্যে।

 

ভারতীয় পত্রিকা আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার উত্তর কলকাতায় নায়ক দেব অধিকারী প্রযোজিত ‘কিশমিশ’ ছবির ক্যামিও চরিত্রের শুটিংএ এসেছিলেন শ্রাবন্তী। আর সেখানেই শ্রাবন্তী মুখোমুখি হয় নিজের দলের আরেক প্রতিনিধি অঞ্জনা বসুর সঙ্গে।

 

জানা গেছে, দুই অভিনেত্রী এক জায়গায় হতেই মনের কথা চেপে রাখতে পারেননি শ্রাবন্তী। প্রকাশ করেছেন, রাজনীতি নাকি তার জন্য নয়। কয়েক মাসেই তিনি এটা বুঝেছেন। তাই আবারও মন দিয়েছেন অভিনয়ে।

 

রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’ ছবিতে অভিনেত্রী হিসেবেই দেখা যাবে শ্রাবন্তীকে। শুটিংএ এসে বেশির ভাগ সময় নিজেকে মেকআপ ভ্যানে বন্দি করে রেখেছিলেন নায়িকা। এদিন উত্তর কলকাতার একটি গলির মধ্যে থাকা পুরনো জমিদার বাড়িতে সরস্বতী পূজার শুটিং হয়। সেখানেই শ্রাবন্তীকে দেখা যায় সাদা সিক্যুইনের শাড়িতে। নায়িকার তরতাজা ভাব যেন বলে দিচ্ছিল, অভিনয় তাকে নতুন অক্সিজেন জোগাচ্ছে।

 

শুটিং শেষে সংবাদিকদের মুখোমুখি হন শ্রাবন্তী। জানান, জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে চিঠি পেয়ে তিনি আপ্লুত। শ্রাবন্তী বলেন, প্রতি বছর দিদি আমার জন্মদিন মনে রাখেন। আশীর্বাদ জানান, উপহার পাঠান। এ বছরেও তার ভুল হয়নি। দিদি চিঠিতে শুভেচ্ছা জানিয়েছেন। এর থেকে বড় সম্মান আর কী হতে পারে?

 

যদিও নিন্দুকেরা অভিনেত্রীর এমন বক্তব্যে কটাক্ষ করতেও ছাড়েনি। দলবদলের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তারা। তবে নায়িকার মতে, লোকে নানা কথা বলবেই। নিন্দুকদের মুখ তিনি কী করে আটকাবেন!

 

এদিন কিন্তু স্বামী রোশন সিংহকে নিয়ে একটা কথাও বলেননি অভিনেত্রী। তবে ছেলে ঝিনুককে নিয়ে উচ্ছ্বসিত তিনি। জানিয়েছেন, ছেলে আইসিএসসি পরীক্ষায় পাশ করেছে। খুব ভালো নম্বর পেয়েছে।

 

এদিকে গত সোমবার অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, রূপা ভট্টাচার্য বিজেপি ছেড়ে বাম দলে যোগ দিয়েছেন। এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ছাড়ার কথাও জানিয়েছেন তারা। এই নিয়েও মতামত জানিয়েছেন শ্রাবন্তী। অঞ্জনার কাছে আক্ষেপ করেছেন, বোঝাতে চেয়েছেন- এই ধরনের ঘটনা যে কোনও দলের পক্ষেই সম্মানহানিকর।

 

শ্রাবন্তী বলেন, রাজনীতির বাইরে আমরা সবাই অভিনেতা। সেখানে কোনও বিরোধিতা নেই। তাই মিলেমিশে কাজ করা সম্ভব হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023