শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বৃহস্পতিবার থেকে ট্রেনে পুরোদমে যাত্রী পরিবহন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ শিথিলের পর বৃহস্পতিবার থেকে সারা দেশে পুরোদমে আন্তনগর ও কমিউটার ট্রেন যোগাযোগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগের উপ-পরিচালক রেজাউল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার থেকে ৫০ জোড়া আন্তনগর ও ৪৪ জোড়া কমিউটার ট্রেন চলবে। এসব ট্রেনের টিকিট অর্ধেক কাউন্টারে আর বাকি অর্ধেক অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারের টিকিট আজ থেকেই দেওয়া শুরু হচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক সময় ৫২ জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস আপাতত বন্ধ থাকছে। তবে দ্রুতই এই দুটি ট্রেন চলাচল শুরু হবে বলে

এর আগে, বিধিনিষেধ শিথিল হওয়ার পর গত ১১ অগাস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেনে যাত্রী পরিবহন শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023