ওমানেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

প্রকাশ পেলো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। উদ্বোধনী দিনেই প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে নামছে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ। প্রথমে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে নামবে একই গ্রুপে থাকা স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। তার পরেই স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদউল্লাহরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।  বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ওমান।

 

প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে থাকা আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও নামিবিয়া খেলতে নামবে তার পরের দিন। প্রথম রাউন্ডের ম্যাচগুলো চলবে ২২ অক্টোবর পর্যন্ত। প্রতিটি গ্রুপ থেকে দুটি শীর্ষ দল পরে জায়গা পাবে সুপার-১২ তে। এর পর মূল পর্ব শুরু ২৩ অক্টোবর।

 

প্রথম পর্বের গ্রুপ ‘এ’-তে রয়েছে- শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নামিবিয়া ও আয়ারল্যান্ড। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।

 

প্রথম রাউন্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সুপার-১২ তে বাংলাদেশ দল সুযোগ পাবে গ্রুপ-২ এ। সেখানে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এই গ্রুপের ষষ্ঠ দলটি হবে প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ রানার্স-আপ।

 

তবে বাংলাদেশ প্রথম রাউন্ডে গ্রুপ রানার্স-আপ হলে কিন্তু প্রতিপক্ষ পরিবর্তন হয়ে যাবে। তখন দ্বিতীয় রাউন্ডে লাল-সবুজ জার্সিধারীদের অবস্থান হবে গ্রুপ-১-এ। সুপার-১২তে এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের প্রথম রাউন্ডের ম্যাচের সূচী:- ১৭ অক্টোবর বাংলাদেশ-স্কটল্যান্ড (রাত ৮টা) ১৯ অক্টোবর : ওমান-বাংলাদেশ (রাত ৮টা) ২১ অক্টোবর: বাংলাদেশ-পাপুয়া নিউগিনি (বিকাল ৪টা)

 

বাংলাদেশের প্রথম রাউন্ডের ম্যাচের সূচি:-

১৭ অক্টোবর:  বাংলাদেশ-স্কটল্যান্ড (রাত ৮টা)

১৯ অক্টোবর:  ওমান-বাংলাদেশ (রাত ৮টা)

২১ অক্টোবর:  বাংলাদেশ-পাপুয়া নিউগিনি (বিকাল ৪টা)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023