শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

অনুদানের সিনেমায় প্রথমবার শাকিব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সিনেমাটির নাম ‘গলুই’। এটি নির্মাণ করবেন পরিচালক এস এ হক অলিক। ২০২০-২১ অর্থবছরে সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে।

 

নির্মাতা জানান, শাকিবের সঙ্গে আলাপ চূড়ান্ত হয়ে গেছে। তবে এখনো লিখিত চুক্তি হয়নি। শিগগিরই সেটা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।

 

জানা গেছে, অলিক বর্তমানে রয়েছেন জামালপুরে। সেখানে ‘গলুই’ সিনেমার জন্য লোকেশন খুঁজছেন। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই শুরু হবে সিনেমাটির শুটিং।

 

এই সিনেমার প্রযোজক হিসেবে আছেন খোরশেদ আলম খসরু। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে শবনম বুবলীকে। এছাড়া দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বরেণ্য অভিনয়শিল্পী আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। সিনেমাটির গান করবেন কুমার বিশ্বজিৎ ও হাবিব ওয়াহিদের মতো তারকারা।

 

এস এ হক অলিকের ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমা দুটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়া তিনি শাকিব খানকে নিয়ে ২০১৫ সালে বানিয়েছিলেন ‘আরো ভালোবাসব তোমায়’ নামের একটি সিনেমা। সেটিও দর্শকদের সাড়া পেয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023