শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

রেসকোর্স ময়দান থেকে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ভাষণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। নিউ ইয়র্ক সিটির পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র টাইমস স্কয়ারে প্রদর্শিত হবে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও-ভিজুয়াল ক্লিপ।

 

জাতীয় শোক দিবস উপলক্ষে টাইমস স্কয়ারে বিশ্বখ্যাত বিশাল ‘বল ড্রপ’ বিলবোর্ডে ২৪ ঘণ্টায় প্রতি দুই মিনিট অন্তর অন্তর ৭২০ বার বঙ্গবন্ধুর ক্লিপটি দেখানো হবে। অডিও-ভিজুয়াল ক্লিপটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ বিভিন্ন সময়ের স্মরণীয় মুহূর্তগুলো থাকবে।

 

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্ম শত-বার্ষিকী উপলক্ষে চলমান আয়োজনের অংশ হিসেবে এই উদ্যোগটি নেয়া হয়েছে।

 

তিনি বলেন, আমরা অনেক আগে থেকেই নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ার ও এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে এমন একটি প্রদর্শনী উপভোগ করার জন্য উদগ্রীব হয়ে রয়েছি। এখন আমরা সেই সুযোগ পেয়েছি।

 

মন্ত্রী আরও বলেন, টাইমস স্কয়ারের মতো স্থানে বঙ্গবন্ধু ও আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্লিপগুলো বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক হবে। মোমেন বলেন, টাইমস স্কয়ারে বিশাল ডিজিটাল বিলবোর্ডে এই ক্লিপটির পাশাপাশি জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের উপর একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

 

এক্সিম ব্যাংক ও আনোয়ার গ্রুপের আর্থিক সহায়তায় ফাহিম নামে একজন প্রবাসী বাংলাদেশি তার যুক্তরাষ্ট্রভিত্তিক নিউইয়র্ক ড্রিম প্রোডাকশনের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করেছেন।

 

প্রতিবছর টাইমস স্কয়ারে আনুমানিক ৫ কোটি দর্শণার্থীর আগমন ঘটে। -বাসস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023