শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

পাঁচদিনে ভারত থেকে এলো ১৭৮ টন কাঁচামরিচ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

দীর্ঘদিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বিকেলে ৩৭ টন কাঁচামরিচ স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। এ নিয়ে গত পাঁচদিনে এ বন্দর দিয়ে ১৭৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ আগস্ট (সোমবার) ১২ টন কাঁচামরিচ আমদানির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ১০, ১১ ও ১২ আগস্ট যথাক্রমে ৪৫, ২৪ ও ৬০ টন কাঁচামরিচ আমদানি করা হয়।

 

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার পণ্যটি আমদানির অনুমতি দিয়েছে। মেসার্স রুশাত এন্টারপ্রাইজ, মেসার্স জুবায়ের এন্টারপ্রাইজ, মেসার্স গাজী এমপেক্স ও মেসার্স উৎস এন্টারপ্রাইজ নামের চারটি প্রতিষ্ঠান এসব কাঁচামরিচ আমদানি করেছে।

 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, সংকটের কারণে ব্যবসায়ীরা কাঁচামরিচ আমদানি শুরু করেছে। কাঁচামরিচ আমদানির ফলে দেশের বাজারে পণ্যটির দাম কমবে বলে মনে করেন তিনি।

 

প্রসঙ্গত, বৃষ্টি ও নিচু জমি পানিতে তলিয়ে যাবার কারণে দেশের বাজারে চার থেকে পাঁচ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বাজারে সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ভারত থেকে আমদানির উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023