শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

সরকারের বোরো সংগ্রহের সময় বেড়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়েছে। ১৬ আগস্ট পর্যন্ত এই সময় ছিল। এখন তা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

আজ শনিবার এ সংক্রান্ত একটি চিঠি খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২১ মৌসুমে দেশে খাদ্য নিরাপত্তা মজুদের লক্ষ্যে বোরো ধান, সিদ্ধ চাল ও আতপ চাল সংগ্রহের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। বর্ধিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার অবশিষ্ট পরিমাণ ধান ও চাল সংগ্রহ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ টন ধান ও চাল কেনার লক্ষ্য নিয়েছে সরকার। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও ৮ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল এবং কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে সাড়ে ৬ লাখ টন ধান কেনা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023