লা লিগায় জয় পেয়েছে ভালেন্সিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

লা লিগার নতুন আসরে শুক্রবার রাতে মেস্তায়া স্টেডিয়ামে গেতাফের বিপক্ষে মাঠে নামে ভালেন্সিয়া। সেই ম্যাচে এক জন কম নিয়েও ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভালেন্সিয়া।

 

ম্যাচের শুরুতেই নেমানিয়া মাকসিমোভিচকে ফাউল করে বসে উগো গিগামুন। রেফারি সাথে সাথে তাকে হলুদ কার্ড দেখান। তবে ভিএআরের সাহায্যে হলুদ কার্ডের জায়গায় পরে দেখানো হয় লাল কার্ড। যার ফলে শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় ভালেন্সিয়া। তবে ১০ দল পরিণত হওয়ার পরও তাদের আক্রমণাত্মক ফুটবল খেলা বন্ধ হয়নি। ম্যাচের ৮ মিনিটেই গোলের দেখা পায় ভালেন্সিয়া। একমাত্র গোলটি করেন কার্লোস সলে।

 

এরপর দুই দল একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ফলে ১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভালেন্সিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023