শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

পাটুরিয়ায় ফেরি পারের অপেক্ষায় ৭০০ ট্রাক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় ৭০০ ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এ নৌ-রুটে চলাচলরত ১৬টি ফেরির মধ্যে মতিউর রহমানসহ ৩টি ফেরি বিকল থাকায় ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। একদিকে ফেরি স্বল্পতা অন্যদিকে শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় এ রুটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এছাড়া গত কয়েক দিন ধরে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন হচ্ছে। এসব কারণে পাটুরিয়া ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

 

যানজটের কারণে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ আগে পার করছে। এতে করে পণ্যবাহী ট্রাক চালকদের ২-৩ দিন করে ঘাটেই পড়ে থাকতে হচ্ছে।

 

ঢাকার নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকের চালক আকতার হোসেন জানান, তিনি বুধবার বিকেলে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্তু পদ্মা ও যমুনা নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্ন হওয়ায় পাটুরিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি তিনি।

 

ঢাকার গাজীপুর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী ট্রাকের চালক করিম শেখ জানান, বৃহস্পতিবার সকালে পাটুরিয়া ঘাটে আসেন তিনি। কিন্ত শুক্রবার সকাল সোয়া ৮টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি। এ রকম প্রায় ৭০০ ট্রাক পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় পড়ে রয়েছে।

 

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে পদ্মা ও যমুনা নদীতে প্রচণ্ড স্রোতে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে। ফেরি স্বল্পতাও রয়েছে। শিমুলিয়া নৌ-রুটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে পাটুরিয়া ঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে।

 

তাছাড়া ঘাটে যাত্রীবাহী যানবাহনের চাপ বৃদ্ধি পেলে ট্রাক কম পারা করে অগ্রাধিকারভিত্তিতে বাস ও কোচ পারাপার করা হয় বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023