শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

যেভাবে মদের বোতল খালি করেন পরীমনি, জানালেন আইনজীবী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

মাদক মামলায় রিমান্ড শেষে অভিনেত্রী পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন।

 

এর আগে পরীমনির জামিন আবেদনের শুনানিতে আবেদনের বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, দেশে তো আরো নায়িকা আছে, তাদের বাসায় তো আর মদ পাওয়া যায়নি। তাদের তো পুলিশ গ্রেপ্তারও করেনি। পরীমনির বাসায় মদ থাকার কারণেই তাকে কেন গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

তিনি আরো বলেন, পরীমনিকে যখন গ্রেপ্তার করতে যায় তখন তিনি ৩০ মিনিট পর্যন্ত দরজা খোলেননি। এ সময় তার বাসায় থাকা মদের বোতল থেকে মদ ফেলে দিয়ে বোতল খালি করেন। বাসার যে খালি বোতল আছে সেগুলোতে মদ ছিল।

 

জামিন আবেদনের বিরোধিতা করে আবদুল্লাহ আবু বলেন, অভিনেত্রী ও সাধারণ মানুষ আইনের চোখে সকলেই সমান। তার বাসায় মদ পাওয়া গেছে। আমরা চাই তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হোক।

 

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকেল ৪ টার দিকে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়। এই ঘটনায় র‌্যাব তাদের বিরুদ্ধে বনানী থানায় পৃথক ৩টি মামলা দায়ের করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023