শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ঢাকায় পৌঁছাল চীনের উপহারের আরও ১০ লাখ টিকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট চীন থেকে ১০ লাখ ডোজ কোভিড টিকা নিয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

 

শুক্রবার (১৩ আগস্ট) বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৫ চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোভিড টিকা ও সিরিঞ্জ নিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ঢাকায় অবতরণ করে।

 

শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল (শনিবার) সকাল ১০টায় বিমানের আরেকটি ফ্লাইট চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। চীন থেকে কোভিড টিকা নিয়ে ফিরতি ফ্লাইটটি বাংলাদেশ সময় শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

 

আন্তর্জাতিক এভিয়েশন নীতিমালা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুরক্ষানীতি যথাযথভাবে অনুসরণ করে করোনা মহামারিকালে সাশ্রয়ী খরচে টিকা, ভেন্টিলেটর ও অন্যান্য সুরক্ষাসামগ্রী পরিবহন করছে বিমান।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাশ্রয়ী খরচে সিনোফার্মের মোট ৭০ লাখ ডোজ কোভিড টিকা ৭টি ফ্লাইটের মাধ্যমে চীন থেকে ও প্রবাসী বাংলাদেশিদের উপহার হিসেবে পাঠানো ২৫০টি ভেন্টিলেটর বিনামূল্যে দিল্লি থেকে দেশে পরিবহন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023