শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

শিশুকে গলা কেটে হত্যা, ফুপা-ফুপু গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

জান্নাতুল ফেরদৌস নামে পাঁচ বছরের মেয়ে শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়ার মিরপুরে এ ঘটনা ঘটেছে। শিশুটিকে হত্যার অভিযোগে তার ফুপা-ফুপুকে আটক করেছে পুলিশ।

 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজলোর মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জান্নাতুল ওই এলাকার জাহিদুল ইসলামের মেয়ে।

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার বিকেল থেকে জান্নাতুল ফেরদৌস নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ এ ঘটনায় ইতোমধ্যে জান্নাতুল ফেরদৌসের ফুপু জহুরা খাতুন ও ফুপা আনিরুল হোসেনকে আটক করেছে। পুলিশ জহুরা খাতুনের ঘর থেকে ব্যাগের মধ্যে রাখা রক্তাক্ত বঁটি উদ্ধার করেছে বলে জানা গেছে।

 

নিহত ওই শিশুর প্রতিবেশী ও পুলিশের একটি সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী আপন ফুপুও জহুরা খাতুন শিশুটিকে তার ঘরের মধ্যে ধারালো বঁটি দিয়ে হত্যা পর সন্ধ্যার দিকে একটি ব্যাগের মধ্যে করে মরদেহ বাড়ি থেকে এক-দেড়শো মিটার দূরে ক্যানেলের ধারে রেখে আসেন।

 

হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি গোলাম মোস্তফা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023