শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সরিয়ে দেয়া হয়েছে আফগান সেনাপ্রধানকে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক শহর তালেবানের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এর মধ্যেই দেশটির সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে দেয়া হয়েছে। এর আগে দেশটির ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। দেশের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে কমপক্ষে ৯টি এখন তালেবানের দখলে।

কান্দাহার এবং গাজনির বিভিন্ন শহরে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। এদিকে বুধবার উত্তরাঞ্চলীয় মাজার-ই শরিফ শহর সফর করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আফগান সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমাদজাইকে সরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। তিনি গত জুনেই এই পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু অল্প কিছুদিনের ব্যবধানেই তাকে সরিয়ে দেয়া হলো। নতুন সেনাপ্রধানকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। কারণ দেশে সহিংসতা বেড়ে গেছে।

 

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার শুরুর পর থেকেই তালেবান সেখানে বেশ দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে। তালেবান এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ন গ্রামীন এলাকা দখল করে নিয়েছে। এখন তারা বড় বড় শহর টার্গেট করছে।

 

এর মধ্যেই ফাইজাবাদ, ফারাহ, পাল-ই-খুমরি, সার-ই-পাল, সেবেরঘান, আইবাক, কুন্দুজ, তালুকান এবং জারাঞ্জ শহর দখল করে নিয়েছে তালেবান। গত মে মাস থেকেই আগ্রাসী হয়ে উঠেছে তালেবান। এদিকে তালেবান দেশটির এক চতুর্থাংশের বেশি প্রাদেশিক রাজধানী দখলে নেয়ার পরই পদত্যাগ করে দেশ ছাড়েন আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা।

গুরুত্বপূর্ণ কাস্টমস পোস্টগুলো তালেবানের দখলে চলে যাওয়ায় এই ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পদত্যাগ করেন। এদিকে অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাফি তাবি জানিয়েছেন, কাস্টমস পোস্টগুলো তালেবানের দখলে চলে যাওয়ায় দেশের রাজস্ব কমতে শুর করেছে। এ কারণেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন পায়েন্দা।

জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক মাসে আফগানিস্তানে যুদ্ধ-সংঘাতে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

প্রেসিডেন্ট আশরাফ ঘানির শীর্ষ উপদেষ্টা ওয়াহিদ ওমের বলেন, আমাদের জন্য এই সময়টা বেশ কঠিন। তবে আমরা জানি যে, আমরা অবশ্যই জয়ী হব। তিনি বলেন, তারা (তালেবান) হয়তো কিছু এলাকা দখল করে নিয়েছে। তবে এটা শুধু দখল করে নেয়ার বিষয় না। বরং এখানে সাধারণ নাগরিকরা গুরুত্বপূর্ণ। তারা তালেবানকে চায় না। আমাদের লোকজনের ওপর হামলা করাটা যে ভুল ছিল সেটা তারা খুব শিগগিরই বুঝতে পারবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023