শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

‘সবার জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ’: খাদ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনাভাইরাস সম্পর্কে জনসাধারণের মধ্য সচেতনতা বেড়েছে। আর সে কারণে উৎসবমূখর পরিবেশে টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের ভিড়ও বেড়েছে। পর্যায়ক্রমে দেশের সবার জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

 

বুধবার নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে নিয়ামতপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

খাদ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। এটা না করলে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না।

 

তিনি বলেন, টিকাদানের শুরুতে একটি মহল টিকা নিয়ে অপপ্রচার করেছিল। এখন তারা অনেকেই টিকা নিচ্ছেন। বর্তমানে টিকা নিয়ে জনসাধারণকে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আইউব হোসাইন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তোফাজ্জেল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023