শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

ময়মনসিংহে বজ্রপাতে তিনজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

ময়মনসিংহে ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পৃথক পৃথক উপজেলায় তাদের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে রুবেল মিয়া নামের (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ১টার দিকে আশ্রফপুর পশ্চিমপাড়া এলাকার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আমনের চারা রোপণের সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় সে।

নিহত রুবেল মিয়া ওই এলাকার মো. আছির উদ্দিনের ছেলে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মৃত্যুর খবটি নিশ্চিত করেছেন।

অরপদিকে, ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৪০) নামের কৃষকের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার ভাইটকান্দির নারকেলি গ্রামের আবুল হোসেনের ছেলে। বুধবার দুপুরে বাড়ির পাশে শসা ক্ষেতের আইল তৈরির সময় বজ্রপাতে মারা যান তিনি।

এছাড়াও, নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়েনের উলুহাটি গ্রামে বজ্রপাতে রবিন মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দুপুরে বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023