শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

৫০ হাজার শিক্ষার্থীর উপবৃত্তি বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ বিতরণ বন্ধ রয়েছে। ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংক হিসাবে সমস্যা এবং একাউন্টধারীর নাম ভুল বা দ্বৈত একাউন্ট থাকার কারণে উপবৃত্তির অর্থ বিতরণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার কারিগরি শিক্ষা অধিদপ্তর বিষয়গুলো সংশোধনের জন্য অফিস আদেশ জারি করেছে।

এতে বলা হয়, ব্যাংক/ মোবাইল ব্যাংক হিসাবে সমস্যা থাকায় ২৯ হাজার ৮ টি একাউন্টে ইএফটি করা সম্ভব হয়নি তাই আইবাস সফটওয়্যার হতে টাকা ফেরত এসেছে। এছাড়াও ব্যাংক/মোবাইল ব্যাংকিং একাউন্ট এর একাউন্টধারীর নাম ভুল, ডুপ্লিকেট একাউন্ট, ইনভ্যালিড একাউন্ট ইত্যাদি কারণে ২০ হাজার ৬৩১ টি একাউন্ট ব্লকড হওয়ায় টাকা পাঠানোর জন্য বিবেচনা করা হয়নি।

আদেশে আরো বলা হয়, ব্লকড ও বাউন্সড ব্যাক ৪৯ হাজার ৬৩৯ টি একাউন্ট নির্দেশনা মোতাবেক আগামী ২৫ আগষ্ট মধ্যে সংশোধন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মনজুরুল কাদেরকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. হেলাল উদ্দিন বাংলাদেশ জার্নালকে বলেন, বিষয়টি আমার এখন পর্যন্ত জানা নেই। বুধবার অফিসে গিয়ে আপনাকে জানাতে পারবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023