দুই বছরের চুক্তি সাক্ষর
মেসি এখন পিএসজির
রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক
লেখা হলো নতুন ইতিহাস। দুই যুগের বার্সালোনা অধ্যায়ের সমাপ্তি ঘটলো। শেষ পর্যন্ত স্পেন ছেড়ে ফ্রান্সে পাড়ি জমালেন ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি। ফ্রান্সে নেমেই দুই বছরের চুক্তি সাক্ষর করেছেন তিনি।

পিএসজিতে যাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে সেটাই সত্যি হলো। পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করলেন মেসি। ফ্রান্সে নেমেই চুক্তির কাজটা সেরেছেন আর্জেন্টাইন সুপারস্টার। উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক সতীর্থ নেইমার।

দুই বছরের চুক্তি হলেও এটাকে তিন বছরের করে ফেলতে পারবেন মেসি।

মেসি পিএসজি থেকে প্রতি বছর ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪৮ কোটি টাকা) করে পারিশ্রমিক পাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023