শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

কত টাকা বেতনে পিএসজিতে গেলেন মেসি?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

সব গুঞ্জনের পর অবশেষে পিএসজি’র সঙ্গেই লিওনেল মেসির চুক্তি চূড়ান্ত হলো। দুই বছরের জন্য এই চুক্তি করলেন আর্জেন্টাইন তারকা। সেখানে মেসির বেতন হবে বছরে ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩৫০ কোটি টাকা)।

 

আজ মঙ্গলবার স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, পিএসজির সঙ্গে মেসির চুক্তির এখন আনুষ্ঠানিক ঘোষণা খুব দ্রুতই ঘোষণা চলে আসবে। তবে দুই বছরের চুক্তি হলেও এটাকে তিন বছরের করে ফেলতে পারবেন মেসি। আজই প্যারিসে যাচ্ছেন মেসি। সেখানে তিনি চুক্তিপত্রে স্বাক্ষর করবেন। এরপরই নিজেদের খেলোয়াড় হিসেবে মেসিকে উপস্থাপন করবে পিএসজি।

 

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিসিও রোমানো’র দেওয়া তথ্য অনুযায়ী, পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির বাইরে আরও এক বছর রাখবেন মেসি। এরপর যদি ইচ্ছে করেন তাহলে আরও এক বছর সেখানে খেলতে পারবেন তিনি। পিএসজির সঙ্গে সব মিলিয়ে চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত।

 

প্রসঙ্গত, দীর্ঘ ২১ বছরের ক্লাব ক্যারিয়ারের পর বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় মেসি। ক্লাবের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে সবকিছু চূড়ান্তই থাকলেও তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অর্থনৈতিক বাধ্যবাধকতা। পরে এক আনুষ্ঠানিক ঘোষণায় কাতালান ক্লাবটি জানায়, মেসি আর থাকছেন না তাদের ক্লাবে।  এরপর মেসিও নিজে থেকে ক্লাবকে বিদায় জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023