শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

হাজারো লোকের ভিড়ে গ্রেপ্তার ২৫১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

সরকারের চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ বাকি আর মাত্র দুইদিন। এর আগেই ঘর ছেড়ে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। রাজধানীর সড়কে দেখা গেছে দীর্ঘ যানজট। অন্যদিকে পুলিশের চেকপোস্টও চোখে পড়েছে। তবে হাজারো মানুষের চলাচলে গ্রেপ্তার হয়েছেন ২৫১ জন। এছাড়াও ১০২ জনকে গুণতে হয়েছে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। সোমবার ডিএমপির দেয়া তথ্য থেকে এ খবর জানা গেছে।

ডিএমপি সূত্র জানায়, মহামারি করোনা সংক্রমণ রোধে সরকারের দেয়া চলমান বিধিনিষেধে কারণে অকারণে মানুষ রাস্তায় বের হচ্ছে। ফলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিধিনিষেধের ১৮তম দিনে ২৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১০২ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ৭৪ হাজার ১৫০ টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৪৬৮টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করেছে ১০ লাখ ৪৫ হাজার টাকা।

বিধিনিষেধের ১৮তম দিনে নগরীতে প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী গাড়িসহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। তবে বরাবরের মতো সড়কগুলো ছিল রিকশার দখলে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চৌকির খুব একটা দেখাও মেলেনি।

আগামী বুধবার থেকে শর্তসাপেক্ষে অফিস এবং গণপরিবহনসহ সবকিছু খুলে দেয়া হচ্ছে। মন্ত্রিপরিষদের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গত ৩ আগস্ট করোনা সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা ও আর্থ সামাজিক অবস্থা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, গত রোববার বিধিনিষেধের ১৭তম দিনে কারণে অকারণে মানুষ রাস্তায় বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৪১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ৮৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছিলো ৩৭ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৫৩৭টি গাড়িকে জরিমানা করেছে ১২ লাখ ১৮ হাজার টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023