বাউবি’র এসএসসি, এইচএসসি ও নিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের বিকল্প মূল্যায়ন শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের এসএসসি, এইচএসসি ও নিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের বিকল্প মূল্যায়ন হিসেবে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্য সুরক্ষা মেনে শিক্ষার্থীদের শিখন ফল অর্জনে বিকল্প মূল্যায়নই এর লক্ষ্য।

 

বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আবুল কাসেম শিখদার সোমবার এ তথ্য জানিয়েছেন।

 

তিনি আরো জানান, পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এসএসসি পর্যায়ে নৈর্বাচনিক ৮টি বিষয়ে এবং এইচএসসি পর্যায়ে নৈর্বাচনিক ৫টি বিষয়ে এ অ্যাসাইনমেন্ট স্বহস্তে লিখে নির্দিষ্ট স্টাডি সেন্টারে জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বাউবি’র ওয়েব পেজ (https://bou.ac.bd/) (https://bou.ac.bd/index.php/schools/open-school) দেখার পরামর্শ দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023