শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

৬০ বছর বয়সেও ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাজী নূর মোহাম্মদ আজমীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করে করিমগঞ্জ থানার পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্র জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার নাজেরা বিভাগে পড়ত। এক বছর আগে ছেলেটি মাদ্রাসায় ভর্তি হয়। গত ৪ আগস্ট মোবাইল ফোনে ছেলেটি তার বাবাকে দ্রুত মাদ্রাসায় যেতে বলে। তিনি মাদ্রাসায় গেলে ছেলেটি তার বাবাকে জানায়, মাদ্রাসার অধ্যক্ষ ৬০ বছর বয়সী নূর মোহাম্মদ আজমী তাকে একাধিকবার বলাৎকার করেন। সর্বশেষ গত ১৭ জুলাই রাতে অধ্যক্ষ আবারও তাকে শয়নকক্ষে নিয়ে বলাৎকার করেন।

 

এরপর বলাৎকারের বিষয়টি জেনে তার বাবা মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করে থানায় মামলা দায়ের করেন। মামলার পরে গত শনিবার করিমগঞ্জ থানা পুলিশ মাদ্রাসা থেকে অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা হাজী নূর মোহাম্মদ আজমীকে গ্রেফতার করে। তিনি করিমগঞ্জ উপজেলার মাদারীখলা গ্রামের মৃত আবাল হোসেনের ছেলে।

 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী ২০০৩ এর ৯/১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাত ৯টার দিকে অধ্যক্ষ হাজী নূর মোহাম্মদ আজমীকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023