শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

২৫ বছর পর শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জামাই নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

ময়মনসিংহের তারাকান্দায় শ্বশুবাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেলের ধাক্কায় শ্রী নরেন্দ্র (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

রোববার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৬ নম্বর ঢাকুয়া ইউনিয়নের টিউ কান্দা চৌরাস্তা মোড় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শ্রী নরেন্দ্র নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি প্রায় ২৫ বছর পর শ্বশুর বাড়িতে এসেছিলেন। তার অসুস্থ শাশুড়িকে দেখতে টিউ কান্দা গ্রামে যান। রাতে বাড়ি থেকে কিছুটা দূরে চৌরাস্তা মোড়ে চা পান করতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান।

 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023