স্টাফ রিপোর্টার, ঢাকা
আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরো ৫৪ লাখ করোনা টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার বেলা ১২টার পর সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
তিনি জানান, এই ৫৪ টিকা লাখ টিকা চীন ও কোভ্যাক্স থেকে পাওয়া যাবে।
মন্ত্রী বলেন, টিকা দিলেই সংক্রমণ ছড়াবে না এমন না। তাই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।