শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

‘সঙ্কটে-সংগ্রামে বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন বঙ্গমাতা’: কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পর্দার অন্তরালে থেকে সঙ্কটে-সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস যুগিয়েছেন বেগম ফজিলাতুন নেছা মুজিব। তিনি শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীই ছিলেন না, ছিলেন তার সারাজীবনের সহযোদ্ধা।’

 

রোববার বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে প্রধানমন্ত্রী পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী বেগম মুজিব।

 

রোববার সকাল ৯টায় ওবায়দুল কাদের প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গমাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের পক্ষে তিনি শ্রদ্ধা জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।

 

কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে বনানী কবরস্থান মসজিদের ১৫ আগস্টে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন আওয়ামী লীগ নেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023