পোশাক শ্রমিকদের গণটিকার চিন্তা পরের সপ্তাহে: বিজিএমইএ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিজিএমইএ‘র সভাপতি ফারুক হাসান বলেছেন, আগামী সপ্তাহ থেকে পোশাক শ্রমিকদের গণটিকা দেয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হবে।

 

রোববার গণমাধ্যমকে তিনি বলেন, “গতকাল শনিবার নারায়ণগঞ্জে মিথিলা গ্রুপের একটি কারখানায় টিকা দেয়া হয়েছে। এরই মধ্যে সময় সুযোগমতো আরও কয়েকটি কারখানায় টিকা দেওয়া হবে। সপ্তাহব্যাপী কর্মসূচি শেষ হওয়ার পর সবগুলো পোশাক কারখানায় টিকা দেয়ার বিষয়টি চিন্তা করা হবে।”

 

তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের শ্রমিক-কর্মচারীদের করোনার টিকা প্রদানের কর্মসূচিকে স্বাগত জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য পোশাক ও বস্ত্রশিল্পের সব শ্রমিককে যতদ্রুত সম্ভব টিকাদান কার্যক্রমের আওতায় আনার বিকল্প নেই

 

টিকা পাওয়ার যোগ্যতা হিসাবে সর্বনিম্ন বয়স ২৫ ধরে সারাদেশে গত শনিবার থেকে শুরু হয়েছে গণটিকাদান। আর সম্মুখসারির যোদ্ধা যারা তাদের ও তাদের পরিবারের সদস্যদের জন্য সর্বনিম্ন বয়স ধরা হয়েছে ১৮ বছর। যেহেতু করোনা মহামারীতে দেশের অর্থনীতিকে রক্ষার জন্য পোশাক ও বস্ত্র শিল্পের শ্রমিকরা সরাসরি কাজ করছে, সে বিবেচনায় তাদেরকেও অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখসারির যোদ্ধা বিবেচনা করে টিকাদানের আওতায় আনতে সরকার ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করে আসছিল বিজিএমইএ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023