শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

স্থগিত হচ্ছে পরীমনির সদস্য পদ?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

রাজধানীর বনানী থেকে অবৈধ মাদকসহ ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনিকে আটকের পর আজ বৃহস্পতিবার গ্রেপ্তার দেখিয়েছে র‌্যাব। পরীমনির এই ঘটনাটি বিশ্লেষণ করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এ কারণে আগামীকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে তারা। এতে উপস্থিত থাকবেন সংগঠনের নেতারা ও একজন আইনজীবী। আর সেখানে সমিতির অবস্থান পরিষ্কার ও পরবর্তী পদক্ষেপ বিষয়ে ব্যাখ্যা করবেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, শিল্পী সমিতি থেকে পরীমনির সদস্য পদ স্থগিত হওয়ার বিষয়ে ওই সংবাদ সম্মেলন থেকে ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ সমিতির নেতারা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ জায়েদ খান বলেন, ‘আমরা দু-এক দিনের মধ্যেই সংবাদ সম্মেলন করব। এটি কালও হতে পারে, আবার পরশু। র‌্যাব সদর দপ্তর থেকে হয়তো আজকে একটা সংবাদ সম্মেলন হবে, এরপরই বিষয়টি আরও স্পষ্ট হবে। তখনই আমরা আমাদের পদক্ষেপগুলো তুলে ধরব।’

জানা গেছে, পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে র‌্যাব। যদি তা হয়, তাহলে শিল্পী সমিতিতে তার সদস্য পদটি সাময়িকভাবে স্থগিত হবে।

কারণ সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, সমিতির কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করে কোনো কাজে লিপ্ত হয়, সঙ্গে সঙ্গে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। সেক্ষেত্রে মাদকসহ পরী আটকের পর র‌্যাবের মামলা হলে স্থগিতাদেশের মধ্যে পড়বেন পরী।

তবে আদালতে যদি প্রমাণ হয়, তিনি নির্দোষ। তাহলে আবার ফিরে পাবেন সদস্য পদ। আর যদি দোষী সাব্যস্ত হন, তাহলে আজীবনের জন্য সমিতির সদস্যপদ হারাবেন এই চিত্রনায়িকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023