শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানের জয় পেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বুধবার (৪ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে টাইগররা। ইতিমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। গত ম্যাচের মতোই এই ম্যাচের টস ভাগ্য ছিলো বাংলাদেশের বিপক্ষে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিন্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। তাই বাংলাদেশকে আগে ফিল্ডিং করতে হবে।

 

এদিকে প্রথম ম্যাচের এই জয়ে পা মাটিতেই রাখছেন বাংলাদেশ অধিনায়ক। এবার পাখির চোখ দ্বিতীয় টি-টোয়েন্টিতে। গতকাল ম্যাচ শেষে মাহমুদউল্লাহ জানিয়েছেন, আমরা এখনই সবকিছু শেষ করেছি এমন নয়, এটা মাত্র একটা ম্যাচ ছিল, আমরা জিতেছি আর এটা এখানেই শেষ। এবার দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ

অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023