শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

গার্মেন্টসসহ কলকারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে গণপরিবহন চালু হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। শনিবার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কি‌লো‌মিটার অং‌শে থেমে থেমে পরিবহন চলাচল করছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজটের।

 

সরেজমিনে রোববার সকাল থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা, পুং‌লি, রাবনা বাইপাস এলাকায় থে‌মে থেমে পরিবহন চলাচল কর‌তে দেখা গেছে।

 

ঢাকামুখী শ্রমিকরা জানান, স্বল্প সম‌য়ের জন্য গণপরিবহন চালু করায় কর্মস্থলে ফেরা মানুষ স্বাস্থ্যবিধি উপেক্ষা ক‌রে গাদাগাদি ক‌রে ফিরছেন। সেই সঙ্গে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে চাকরি বাঁচাতে বাধ্য হয়েই এভাবে কর্মস্থলে ফিরতে হচ্ছে।

 

মহাসড়কে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, সরকার কর্তৃক নতুন প্রজ্ঞাপন জারি হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় মহাসড়কের বিভিন্ন এলাকায় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ নিয়োজিত রয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোনো দুর্ঘটনা বা যানজট হয়নি।

 

উল্লেখ্য, চলমান লকডাউনে গার্মেন্টস ও কলকারখানার শ্রমিক‌দের কর্মস্থলে পৌঁছার জন্য গণপ‌রিবহন ও লঞ্চ রোববার দুপুর পর্যন্ত চালু রাখার ঘোষণা দেয়া সরকার। শনিবার এ তথ্য জানায় তথ্য অধিদপ্তর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023