শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ময়মনসিংহ মেডিকেলে করোনায় একদিনে সর্বোচ্চ ২৩ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বাধিক ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার সকালে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহের ৬ জন, নেত্রকোনার ২ জন এবং গাজীপুরের একজন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহের ৯ জন, নেত্রকোনার নেত্রকোনার ২ জন, টাঙ্গাইলের ২ জন এবং গাজীপুরের একজন।

 

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৫৬ জন রোগী  ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।

 

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১২৬৩টি নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৯ দশমিক ২৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023