শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

অভ্যুত্থানের পর মিয়ানমারে বহু শিশু নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারে পাঁচ মাস আগে হওয়া সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত বহু শিশু নিহত এবং বহু মানুষ গণহারে আটক হয়েছেন। কোভিড-১৯ এর কারণে দেশটিতে জরুরি অবস্থা জারি থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতা কমছে না। শনিবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

জাতিসংঘের মানবাধিকার কমিটি শুক্রবার জানায়, নির্ভরযোগ্য সূত্রে তারা জানতে পেরেছেন যে, ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থান হওয়ার পর থেকে অন্তত ৭৫ শিশুকে হত্যা করা হয়েছে এবং প্রায় ১০০০ জনকে আটক করা হয়েছে।

 

মানবাধিকার কমিটির চেয়ারম্যান মিকিকো ওটানি এক বিবৃতিতে বলেন, ‘সামরিক অভ্যুত্থানের কারণে মিয়ানমারের শিশুরা এখন অবরুদ্ধ এবং বিপর্যস্ত হয়ে প্রাণ হারাচ্ছে।’ মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে গ্রেপ্তার করার পর যে বিক্ষোভ দেখিয়েছেন দেশটির সাধারণ মানুষ, সামরিক সরকার তার জবাব দিয়েছে কঠোর হস্তে।

 

মিকিকো ওটানি বলেন, শিশুরা বেপরোয়া হামলা, এলোপাথারি গুলি ও গণগ্রেপ্তারের শিকার হচ্ছে।’ ১৮ জন মানবাধিকার বিশেষজ্ঞ নিয়ে জাতিসংঘ এ কমিটি গঠন করেছে। এ কমিটি মিয়ানমারের শিশুদের প্রতি এ ধরণের আচরণের তীব্র নিন্দা জানায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023