শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে সেলফি তোলার সময় বজ্রপাতে ১১জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতের রাজস্থান রাজ্যে ওয়াচ টাওয়ারে উঠে সেলফি নেওয়ার সময় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই নয়টি মৃতদেহ পাওয়া যায়। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত অনেকে ওয়াচ টাওয়ার থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।

 

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার সময় ওয়াচ টাওয়ার ও সংলগ্ন দেয়ালে ২৭ জন লোক ছিল।

 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার সন্ধ্যায় রাজ্যটির রাজধানী জয়পুরের আমের দুর্গের সামনে বৃষ্টির মধ্যে সেলফি নেওয়ার চেষ্টা করছিল একদল পর্যটক, তখনই ঘটনাটি ঘটে।

 

আমের পুলিশ স্টেশনের এসএইচও শিভনারায়ণ বলেছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। তখন আমের দূর্গের বিপরীত পাশের পাহাড়ের ওপরের ওয়াচ টাওয়ারে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই নয়টি মৃতদেহ পাওয়া যায়।

 

জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তবের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১১/১২ জন আহত হয়েছেন।

 

পুলিশ কমিশনার জানান, নিহতদের অধিকাংশই বয়সে তরুণ।

 

এদিকে একই দিন বজ্রপাতে রাজস্থানে আরও নয় মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে চারজন কোটায়, তিনজন ধোলপুরে এবং বারান ও জালাওয়ারে আরও দুইজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023