রাজধানীতে ১১ দিনে ৩৫৫ জনের ডেঙ্গু শনাক্ত, চাপ বেড়েছে হাসপাতালে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনার মধ্যেই দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গু। জুলাইয়ের প্রথম ১১ দিনে শুধু ঢাকায় ৩৫৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অন্তত আড়াইশ’ রোগী। আর চলতি বছরের ১১ই জুলাই পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫শ’র বেশি রোগী। তবে এবছর এখনও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

 

কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩৫ জন। আর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ভর্তি রয়েছে ২০ রোগী। আশেপাশের অন্য হাসপাতালেও ডেঙ্গু রোগী ভর্তির হার উর্ধ্বমুখী। রোগির চাপ বাড়ায় ডেঙ্গু ইউনিট খোলার কথাও ভাবছে কোন কোন হাসপাতাল কর্তৃপক্ষ।

ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ‘ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমরা প্লাটিলেট কাউন্টকে ইন্ডিকেটর হিসেবে দেখি। আমাদের প্লাটিলেট কাউন্টিং মেশিন আছে। ওটি দিয়ে আমরা প্রতিনিয়ত সুপারভাইস করছি।’

 

বিভিন্ন হাসপাতাল ঘুরে জানা যায়, আরামবাগ, বাসাবো, খিলগাঁও এলাকা থেকেই ডেঙ্গু রোগী আসছে বেশি। এসব এলাকায় নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনা হয় না বলে অভিযোগ রোগীর স্বজনদের।

 

এদিকে ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে সিটি করপোরেশন। ডেঙ্গু নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, দায়িত্বটা কিন্তু যার বাড়ি তাকে নিতে হবে। তাহলে ৬৫ শতাংশ কমে আসবে ডেঙ্গী। ঢাকা সিটিকর্পোরেশনের প্রতিটি অঞ্চলে আমাদের চিরুনী অভিযান চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023